বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার এ উপলক্ষে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে র্যালিতে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার নেতৃত্বে মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনায় অংশ নেন পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, মাস্টার লোকমান আহমদ, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ইব্রাহিম বিন খলিল, রেজাউল হক চৌধুরী, অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট মো. নাছির উদ্দিন, মো. আহসাব উদ্দিন, মো. শাহজাজান চৌধুরী, মো. মহসিন, আবু আহমদ, মো. রাসেল চৌধুরী প্রমুখ। র্যালি শেষে দারোগা বাজার এলাকায় এক পথসভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।












