প্রতিবিম্ব

ঋষিণ দস্তিদার | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

কথা ছিল তেমনআশ্চর্য হবারই কথা ছিল

দিনের শুরুতে, প্রতিটি দিনান্তে

সারাটা জীবন বিস্ময়ের মতো সুন্দর

অভিনব মুগ্ধতা সামনে এসে দাঁড়াক বারংবার,

এমনই চেয়েছিলে স্বপ্নে জাগরণে

বিপরীতে সর্বাঙ্গে তেতো বিষ আর প্রত্যহ

সামাজিক আগুনে নিজেকে ঝলসে

রেগে উঠছ দারুণ ক্ষেপে উঠছ

ক্রোধের লাভায় গলিয়ে দিচ্ছ চারদিক

বাঁচার পথঘাট কোলাহল স্বস্তিসমাবেশ

ছায়ার সাথে নিয়ত অদ্ভুত লড়াই তোমার

টের পাচ্ছে এই আয়না সাদা বেসিনের জলঘূর্ণি

কতটুকু আনন্দ আর কতটা ধ্বংসাবশেষ।

পূর্ববর্তী নিবন্ধমেঘলিপি
পরবর্তী নিবন্ধমাইজভান্ডারী গান, শতবর্ষের আলোকে