মেঘলিপি

নাজিমুদ্দীন শ্যামল | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

মেঘে মেঘে চিঠি লিখি

সে চিঠি কি তুমি পাও?

লিখিতো ভালবাসা, মমতা

আর ফেলে আসা স্মৃতি তন্ময়তা।

লিখিতো বৃষ্টি ভেজা মুখ,

রাস্তার দুপাশে ফোটা কদম ফুল

তারপর মেঘ ভাঙা রোদ!

লিখি কবিতা, লিখি বেদনা

লিখি বিরহ আর আকুলতা

লিখি অপেক্ষা, ব্যাকুলতা

মেঘে মেঘে লিখে চলি

অনন্ত ভালবাসায় মেঘচিঠি।

এসব চিঠি কবিতা হয়ে ঝরে,

এসব চিঠি বৃষ্টি হয়ে পড়ে।

মেঘবন্ধু পড়ে যাবে বিরহী মেঘের লিপি

আমি তো তাই মেঘের হরফে কাব্য লিখি।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধপ্রতিবিম্ব