বাতাসও বিপন্ন। নাভিশ্বাস জন জীবন। দোকানপাট বন্ধ। অতি কোন কিছুই ভালো না। মিষ্টিও তেঁতো। ছোটকালে বিনা পয়সায় ফয়’স লেকে ঘুরতে যেতাম। এখন কর্পোরেট ভূমিধস নেমেছে প্রকৃতিতেও। চারিদিকে অট্টালিকা যেখানে ভুত প্রেতরা থাকতো তারা এখন শপিং অট্টালিকায়। এই প্রজন্ম হয়তো দেখবে এয়ার কন্ডিশনড শপিং মলে, টাই কোর্তাওয়ালা ‘ছি: ই ও’ গরু বাজার সামলাচ্ছেন। কৃষক ভাইয়েরা নির্বাসনে যাবেন প্রতিস্থাপিত হবেন টাই, স্যুট, প্যান্ট পরা কর্পোরেট জমিদারের কর্মচারী ডিগ্রীধারী চাষী।কৃষকের ঈদ উৎসব বন্ধ হয়ে, টিভি পর্দায় ঠাঁই বাবুদের টক উৎসব হবে। এদিকে প্রমোটারের আগ্রাসনে সব জায়গা, নদ, নদী, নালা সমুদ্র, পাহাড় সব সব দখলে। প্রকৃতি তাই খেপেছে, রুক্ষ বদমেজাজি হয়ে সব কিছু ডুবিয়ে দিচ্ছে। আবার ঘামেও ডুবিয়ে মারছে। মাঝে মাঝে ঘুর্ণায়মান ঝড়, ভূমিকম্প, করোনা। এখন ডেংগু, চিকনগুনিয়া চলছে শিক্ষা হয়নি, কেউ কথা রাখে নি। কথা না রাখলেও। ভেজালেরও ভেজাল আছে! মানে বাপেরেও বাপ আছে আর কি প্রকৃতির প্রতিশোধ বলে কথা।











