ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ লাখ ৮১ হাজার ১৩৩ টাকা বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স, পরিচ্ছন্ন ও আলোকায়ন রেইট) ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে ১৪ লাখ ৫৮ হাজার ২৫৮ টাকা পৌরকর ও দুই লাখ ২২ হাজার ৮৭৫ টাকা ট্রেড লাইসেন্স ফি। গতকাল বুধবার রাজস্ব সার্কেল-৪ ও ৫ এর আওতাধীন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
রাজস্ব সার্কেল-৫ পরিদর্শনে মেয়র : গতকাল বিকেলে দামপাড়াস্থ রাজস্ব সার্কেল-৫ পরিদর্শন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় মেয়র কর আদায়ের বিষয়ে অবহিত হন এবং গত বছরের তুলনায় এবার আদায়ের হার বেশি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি কর আদায়ে আরো আন্তরিক হওয়ার জন্য কর্মকর্তা কর্মচারীদের নির্দেশা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্ত মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল বারী ভূঁইয়া, মির্জা ফজলুল কাদের।











