লোহাগাড়ায় ১৮ ব্যবসা প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ১৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৬ হাজার ৪শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলার বটতলী স্টেশনে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী ও ভূমি অফিসের সমির চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে হাজী বিরানিসহ একাধিক রেস্টুরেন্ট, ফার্মেসি, মুদির দোকান, মাংসের দোকান ও স্টেশনারিকে এই জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপৌনে ১৭ লাখ টাকা পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায়
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন দাবি