বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে করোনাকালীন বন্ধ থাকা গীতা স্কুলের শিক্ষকদের সম্মানার্থে ২য় বারের মতো উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান গতকাল ২২ জুন নগরীর নন্দনকাননস্থ পুলিশ প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টচার্য্য। সংগঠনের সহ-সভাপতি লায়ন প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সহ-সভাপতি আশীষ কুমার পাঠক। উপস্থিত ছিলেন বাগীশিক মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক ডা. অর্পূব ধর, ডা. বিবরণ দাশ, শিক্ষক সুমন সেন, প্রকৌশলী উত্তম দে, রিটন সূত্রধর, অতশী রানী দাশ, মৌসুমী চৌধুরী, বাবু দত্ত, সোহেল দাশ, মিশু তালুকদার, আশীষ দাশ, কাজল চৌধুরী, এডিশন দে রিজভী, সুমন কান্তি ঘোষ, তারণ দত্ত, সাগর দাশ, দুর্লভ দাশ, জয় দাশ, তন্ময় শীল, জুয়েল দে, অনিক শীল, শোভন দাশগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন গীতা স্কুলের শিক্ষকদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











