পোর্ট সিটি রোটারি ক্লাবের সভা

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভা গত ২৬ জুলাই নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন প্রেসিডেন্ট পলাশ বড়ুয়া ও সেক্রেটারি পিপি জাহেদুল ইসলাম। প্রেসিডেন্ট বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে চারটি রোটারি ক্লাবের সহযোগিতায় বাঁশখালীতে ১৫ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ এবং ২শটি ফলদ গাছের চারা রোপণ করা হবে। রেগুলার প্রজেক্টের মধ্যে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ২য় দফায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম প্রগেসিভ সাউথের সহযোগিতায় ৭৮ জনকে ছানি অপারেশন করানো হয়।

সভায় উপস্থিত ছিলেন চার্টার সেক্রেটারি এস এম আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার আবু নাঈম, ছাইফুল হুদা ছিদ্দিকী, ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, মুহাম্মদ সাজেদুল হক, খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান, রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ক্লাবের প্রেসিডেন্ট বাপ্পি শাহনেওয়াজ ও সদস্য আরমান হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিরাজকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক লিটন
পরবর্তী নিবন্ধছারছীনা দরবার শরীফের ত্রাণ বিতরণ