পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই গার্মেন্টস শ্রমিকের

বাইকে করে যাচ্ছিলেন কর্মস্থলে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৪:৫৬ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড এলাকায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী দুই গার্মেন্টস শ্রমিকের। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইপিজেড ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তামান্না ও মো. খলিল। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ এবং ইপিজিডের দুই শ্রমিক রবিউল ও সাইফুল আলম জানান, তামান্না ও মো. খলিল প্রতিদিনের মতো গতকালও মোটর সাইকেলে করে ইপিজেডে কর্মস্থলে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ইপিজেড ৫ নম্বর সড়কে আসলে দ্রুতগামী একটি পিকআপ জোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে দুইজন অনেক দূরে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলে তারা নিহত হয়। তামান্নার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায়। তিনি কলসির দীঘির পাড় ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। খলিলও ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা।

নিহত দুইজনের একজন প্যাসিপিক জিন্স এবং অপরজন স্মার্ট জিন্সে চাকরি করতেন।

চমেক হাসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুর থেকে ইয়াছিন বাহিনীর ৪ সহযোগী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফার্ম থেকে ম্যানেজারকে তুলে নেওয়ার অভিযোগ, সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার