পিএসএলের পর এবার গ্লোবাল সুপার লিগে ইমন

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের কোনো দল এবার খেলছে না গ্লোবাল সুপার লিগে (জিএসএল)। তবু টুর্নামেন্টটিতে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। পারভেজ হোসেন ইমন খেলবেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হয়ে। গণমাধ্যম দ্য ডেইলি সানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন গ্লোবাল সুপার লিগের জন্য লাহোরের দলে রাখা হয়েছে ইমনকে। সামপ্রতিক সময়ে পিএসএলে লাহোরের হয়ে দারুণ সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। তিন ম্যাচে ব্যাট হাতে করেন ৭১ রান, স্ট্রাইক রেট ছিল ১৬১.৩৬।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় দলে ১৫ বছরের বৈভব সূর্যবংশী
পরবর্তী নিবন্ধফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন আন্দ্রিভা