ছয়টি পায়ে পিলপিলিয়ে চলে পিঁপড়ার সারি
ছোট্ট দেহে বইতে পারে বোঝা তারা ভারি।
বর্ষা আসার আগেই তারা খাবার জমায় ঘরে
সবাই মিলে এক হয়ে কাজ হাসিমুখে করে।
নানান জাতের পিঁপড়া আছে বিশাল ভুবন মাঝে
নিয়ম মেনে ব্যস্ত তারা নিত্যদিনের কাজে।
খাদ্যের খোঁজে ছোটে তারা সকাল থেকে রাতে
ক্লান্তি ভুলে কাজ করে যায় সবাই একসাথে।
মিষ্টি কিছুর গন্ধ পেলেই ব্যাকুল হয়ে ছুটে
ভাগ করে খায় পরম সুখ্তেএকতার রূপ ফুটে।
ক্ষুদ্র প্রাণী হলেও তারা শিক্ষা দেয় যে শত
আমরা যেন পরিশ্রমী হই তাদেরই মতো।









