গাঁয়ের শেষে পথের ধারে
পাঠশালাটি বেশ
বাড়ির মতো মুখরিত
অ আ স্বরের রেশ।
হাসিমুখে আসে ওরা
হাসি মুখেই যায়
ধনি গরিব মিলে মিশে
শিখতে শুধু চায়
পড়ার কথা লেখার কথা
মনের কথা বলে
সকল সময় সত্য বলে
সত্য পথে চলে।
শিল্পকলায় মেতে ওঠে
পড়ার পাশাপাশি
অফুরন্ত সম্ভাবনায়
স্বপ্ন রাশি রাশি।
পাঠশালাটি বন্ধু তাদের
রোজই তো তাই আসে
পাঠ এবং পাঠশালাটা
দুটোই ভালোবাসে।









