পাখির মুখের বুলি বুঝে লাখ ডলারের পুরস্কার জিতলেন মার্কিন বিজ্ঞানী

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:২৭ পূর্বাহ্ণ

পাখির কিচিরমিচিরের ভাষা ডিকোড করে ১ লাখ ডলারের সম্মানজনক পুরস্কার জিতেছেন একজন মার্কিন বিজ্ঞানী। এ বিজ্ঞানীর এক দশকের গবেষণায় উঠে এসেছে, পাখিরা কীভাবে সুনির্দিষ্ট শব্দের মাধ্যমে নিজেদের পরিচয় ও কাজের জানান দেয়, যা ভবিষ্যতে প্রাণীদের সঙ্গে মানুষের সরাসরি দ্বিমুখী যোগাযোগের পথকে আরও সুগম করে তুলবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

জেব্রা ফিঞ্চ’ নামের পাখির ডাকের ১১টি মূল শব্দ ও সেগুলোর অর্থ নিখুঁতভাবে বের করার স্বীকৃতিস্বরূপ ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে’র ড. জুলি এলিকে ২০২৬ সালের ‘কলারডুলিটল প্রাইজ ফর টুওয়ে ইন্টারস্পিশিস কমিউনিকেশন’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। খবর বিডিনিউজের।

প্রাণী কল্যাণ ও প্রাণীদের অনুভূতি সম্পর্কে সচেতনতা বাড়াতে তেল আবিব ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে ২০২৪ সালে এ পুরস্কারটির প্রবর্তন করে ‘জেরেমি কলার ফাউন্ডেশন’। বার্ষিক এ পুরস্কারের পাশাপাশি মানুষের সঙ্গে প্রাণীদের দ্বিমুখী যোগাযোগের সমস্যাটি পুরোপুরি সমাধানের জন্য ফাউন্ডেশনটি ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছে।

পূর্ববর্তী নিবন্ধআমানত খান (রহ:) দরগাহে শাহাদাতে কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধপাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা