চখাচখি পাখিটার নাম শুনলে
মনের মধ্যে কাঠঠোকরার মতো– কে যেন শুধু উড়ে চলে!
তাই দেখে খঞ্জনা আর কাঠশালিক
এ বসন্তবাউরি মনে জাগায় নতুন এক কাব্য লিরিক :
নীলটুনি আর সাতভাই ছাতারে
তাই বলে আমার এ কবিতার খাতার পাতা রে
বাজপাখির মতো ছোঁ মেরে– নিয়ে যাবে সে উড়ে উড়ে?
তাইতো আমি এখন – সুঁইচোরা পাখিটার মতন সে এক দুঃখ গাঁথা মনে
চন্দনা আর হরিয়াল পাখি হয়ে– ঘুরছি শুধু এই দূর বনে!







