পাকিস্তানের কাছে হেরে রানার্স আপ বাংলাদেশ

কাভা চ্যাম্পিয়নশিপ

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ফাইনালে গতকাল বাংলাদেশকে ৩০ সেটে পরাজিত করে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান বিশ্বের ৩৯ নম্বর দল, অন্যদিকে বাংলাদেশের অবস্থান ৭৫তম। তারপরও শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে প্রথম ও তৃতীয় সেটে বাংলাদেশ ২৫২০ পয়েন্টে কিছুটা লড়াইয়ের আভাস দেয়। কিন্তু দ্বিতীয় সেটে ২৫১৬ পয়েন্টে বেশ বড় ব্যবধানে পিছিয়ে পড়ে। টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশ বেশ ভালো খেলে, পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে চারটিতেই। ফাইনালে ওঠার পথে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। লিগ পর্বে বাংলাদেশ হেরেছে শুধু স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেই। সেমিফাইনালে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে। কিন্তু ফাইনালে হারতে হলো আবার সেই পাকিস্তানের কাছেই। প্রতিযোগিতার তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা। কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছে, ২০১৬ সালে। ঢাকায় ফাইনালে তারা হারিয়েছিল কিরগিজস্তানকে।

পূর্ববর্তী নিবন্ধকমনওয়েলথ গেমসে বক্সার রাকিবের হার
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন