ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল বৃহস্পতিবার দুটি খেলা ছিল। এতে অংশ নেয়ার কথা ছিল ইয়াং ফুটবল একাডেমি ও শিকলবাহা স্পোর্টস একাডেমি (দুপুর ১:২০মি.) এবং রামপুর ফুটবল একাডেমি ও হাটহাজারী স্পোর্টস ক্লাব বিকাল (৩:২০মি.)। কিন্তু খেলা দুটি অনুষ্ঠিত হয়নি। জানা গেছে দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে পুলিশের নিজস্ব অনুষ্ঠান থাকায় মাঠ খালি ছিল না। ফলে খেলা অনুষ্ঠিত হয়নি। তবে দলগুলোকে আগেভাগে তা না জানানোর ফলে তারা বেকায়দায় পড়ে যায়। কারণ তারা মাঠে খেলতে আসার পথে ছিলেন। দুটো টিম চলেও আসে। কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেন। খেলাগুলো ২০ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্থার ফুটবল কমিটির সম্পাদক মাহবুব উল আলম মুকুল।













