পলোগ্রাউন্ড স্কুলে জুলাই শহিদ দিবস পালিত

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

নগরের পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গত ১৬ জুলাই জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে ছিল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে ও শিক্ষক কাঞ্চন কান্তি মহাজনের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মীর মোহাম্মদ আবদুল মোন্‌এম, সিনিয়র শিক্ষক মেজবাহুল হক, সৈয়দ মোহাম্মদ খালেদ ও সীমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন শিক্ষক রফরফে নূর সিদ্দিকা, শিপ্রা চৌধুরী, সুমাইয়া আক্তার জাহান, মোহাম্মদ যাহিদুল ইসলাম, চুমকি দত্ত, মো. শাহিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকানাডীয় পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধসাত শিয়াল হত্যা, ১০ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ