পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসন বিষয়ক সভা

| শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত বুধবার সমিতির কার্যালয়ে আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের সঞ্চালনায় পবিত্র রমজান উপলক্ষে যানজট নিরসন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিএমপির উপ পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এন. এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিআই এডমিন অনিল চাকমা, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সহ–সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন। উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য নাছির উদ্দিন, জসিম উদ্দিন, সহ–সভাপতি ফজল আহমদ, মাহবুবুর রহমান, সহ–সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, এস. এস. এস বাহাদুর, অর্থ সম্পাদক নুরুল কবির, নুরুল হুদা, নাছির উদ্দিন, মামুনুর রশিদ, দিদারুল আলম, হাফেজ তাজুল ইসলাম, রাশেদুল করিম রাশেদ ও জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দপুর হাসান শাহিনুর একাডেমির এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরাউজানের বিভিন্ন ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ