পটিয়ায় পুকুরে ডুবে আপন চাচাত ভাই-বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা হল বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম বড়লিয়া গ্রামের মিজান উদ্দিনের কন্যা ওয়াজিহা (২) ও প্রবাসী বাহার উদ্দিনের পুত্র আয়াছ (৪)।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পার্শ্বের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
জানা গেছে, উপজেলার বড়লিয়া ইউনিয়নের প্রবাসী বাহার ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মিজান গ্রামের বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার দুপুরে তাদের দুই শিশু সবার অগোচরে খেলতে গিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে তলিয়ে যায়।
দুই শিশুর মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. হাসানুর রশিদ তাদের মৃত ঘোষণা করেন। প্রতিবেশী রাশেদ মনোয়ার জানিয়েছেন, পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আপন চাচাতো ভাই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।














