পটিয়ায় নগর প্রত্যয়ী সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৫:১৫ পূর্বাহ্ণ

পটিয়ায় সামাজিক সংগঠন মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার ( ১৫ মে) উপজেলার মোহাম্মদ নগর এলাকায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন সময়ে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও স্থানীয় ৪নং কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাহবুবুল হক চৌধুরী, ৭নং জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু এবং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিমকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এণ্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান। সংগঠনের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সমাজসেবক শওকত হোসেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিফাত হোসেন রবিন। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মোহাম্মদ সোলাইমান, ৪নং কোলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হক চৌধুরী, ৭ নং জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, ৬ নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আরিফ মাহমুদ চৌধুরী, ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়নের সচিব আব্দুল মালেক, সাতকানিয়া ৭নং মাদার্শা ইউনিয়নের সচিব রকিবুল হাসান, আব্দুল্লাহ আল বেলাল, আবদুর রহমান হিলু, সরোয়ার আজম খান, গিয়াস উদ্দিন, জামাল উদ্দিন, হাসান, সুজন, আমিন, রিফাত, তানভীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমবায় আন্দোলনে ব্যাপক মানুষকে সম্পৃক্ত করায় গুরুত্ব
পরবর্তী নিবন্ধরাউজানে সাংবাদিকের বাসায় দুর্বৃত্তের হামলা