পটিয়ায় কেমিস্ট প্রতিনিধিদের নকল, ভেজাল, আনরেজিস্ট্রার্ড ঔষধ বিপণন রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পটিয়ার ইন্দ্রপুলে জি. এন. কনভেনশন হলে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া, আনোয়ারাসহ বিভিন্ন কেমিস্টস্ ও ঔষধ ব্যবসায়ী পরিষদ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক ফজলুল হক আজাদ, স্বাগত বক্তব্য রাখেন সমিতির পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম, প্রধান আলোচক ছিলেন দক্ষিণ চট্টগ্রাম ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব আবু বকর সিদ্দিকী, প্রধান বক্তার বক্তব্য রাখেন এম.আর.পি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আনিস উদ্দীন। পটিয়া উপজেলা শাখার সভাপতি জয়দেব বড়ুয়ার সভাপতিত্বে ও পল্লী চিকিৎসক মীর আরিফুল ইসলানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম, বাদল সিকদার, আবদুর রাজ্জাক, দেলোয়ার হোসেন চৌধুরী, নজরুল ইসলাম, সজল মিত্র, আবু তাহের, মো. ফোরকান, রনজিত দাশ, মোজাফফর আহমেদ মিন্টুসহ দক্ষিণ জেলা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।













