নৌবাহিনীর প্রধান এম নাজমুল হাসানের অ্যাডমিরাল পদে পদোন্নতি

| সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার উপস্থিতিতে নৌবাহিনীর প্রধানকে অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান নৌবাহিনীর প্রধানকে নতুন এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। খবর বাসসের।

এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার–উজ–জামান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাশিবুল আলম উপস্থিত ছিলেন। গত ২৪ জুলাই ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান ১৭তম নৌবাহিনীর প্রধান হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধজনপ্রতি এবার ১০ লাখ টাকা চাইলো অপহরণকারীরা
পরবর্তী নিবন্ধস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিতে হবে : প্রধানমন্ত্রী