রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের দুই হাজারের অধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নুরুল হক জরিনা ফাউন্ডেশন। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন নুরুল হক জরিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফর।
গত ১০ মার্চ বিকালে মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। উপজেলা যুবলীগ নেতা মো. পারভেজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা যুবলীগ নেতা নাছির উদ্দীন আহমেদ, তাতীলীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার, আওয়ামী লীগ নেতা আবু ছালেহ, ইউপি সদস্য সামশুল আলম, মো. ইসমাইল, মো. হোসেন হাজী, মো. রুবেল, ছাত্রলীগ নেতা মো. ফারুক, মো. রিয়াদ প্রমুখ।














