নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়ো

ইভান পাল | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:২১ পূর্বাহ্ণ

পৃথিবীতে আদর্শ রিলেশনশীপ বলতে তো কিছুই হয় না। তারপরও মানুষ একটু হলেও আদর্শ খোঁজে, নীতি খোঁজে, সাহস, আন্তরিকতা খুঁজে বেড়ায়, এই ছন্নছাড়া সীমাহীন অভাবের পৃথিবীতে মানুষ ভালোবাসা খুঁজে বেড়ায়। ঐ যে একটা গান আছে না, ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, যেথায় মুক্তো আছে’। মুক্তো থাকা সেই ঝিনুক খোঁজার গল্প এই নাগরিক গুহার আধুনিক মানুষেরা কবেই যেন ছেড়ে দিয়েছে। কিন্তু, তবুও যদি একটু ভালোবাসা যদি পাওয়া যায়, যদি একটু আন্তরিকতা, সাহস, পাওয়া যায় মানুষ তখন উদারভাবে গাইতো ‘নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়ো’। আবার এই আকাশকে বড়ো করে দেখানোর মানুষেরও বড়ো অভাব! শুধু একে অপরের দোষ দিতে, দোষ দেখতে ব্যস্ত। আমাদের সেই সাহস আর আন্তরিকতা তৈরি হোক, শত প্রতিকূলতায়ও যাতে বলতে পারি, ‘নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়ো।’

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতির ক্রোধ ধেয়ে আসছে!
পরবর্তী নিবন্ধমেঘবালিকার বর্ষাকথন