নীলাক্ত

হাসিব আলম | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

আকাশ কতটুকু মুক্ত প্রিয়তমা?

মেঘ দখল করে আছে

দখল জারি রেখেছে রোদ

কখনো কৃষ্ণচুড়া

কখনো সোনালো খোদ

বাঁকি যেটুকু অবাধ্য নীল

ও যে আমার অপারগ দৃষ্টিসীমা!

বঞ্চিত বঞ্চনার সবটাই নীলে নীল জমা

নতজানু প্রেমিকের চিরপ্রার্থিত ক্ষমা!

মুক্তি!

কার?

কোন আস্বাদে লালিত জানো কি প্রিয়তমা?

পার্থিব জৈষ্ঠযাপন কি,

পরাভূত কোন বৈশাখনামা?

পূর্ববর্তী নিবন্ধমা
পরবর্তী নিবন্ধদেয়ালে কান্না