আমার মা‘কে আমি ভালোবাসি,
অনেক অনেক অনেক ভালোবাসি।
মা’র মুখ খানি সুন্দর, শান্ত, স্নিগ্ধ,
মায়ের ব্যবহারে সবাই হতো মুগ্ধ।
মা ছিলেন খুব সৎ এবং ধর্মপরায়ণ,
সবসময় অসহায় মানুষদের করতেন দান।
মা তুমি যেখানেই থাকো,
তুমি খুব খুব ভালো থেকো।
মা আমি তোমাকে অনেক অনেক মিস করি,
মা আমি তোমার জন্য অনেক অনেক দোয়া পড়ি।
মা তোমার জন্য আমার জীবন হয়েছে ধন্য,
আমিই তোমার আদুরে কন্যা লাবণ্য।







