আকাশ কতটুকু মুক্ত প্রিয়তমা?
মেঘ দখল করে আছে
দখল জারি রেখেছে রোদ
কখনো কৃষ্ণচুড়া
কখনো সোনালো খোদ
বাঁকি যেটুকু অবাধ্য নীল
ও যে আমার অপারগ দৃষ্টিসীমা!
বঞ্চিত বঞ্চনার সবটাই নীলে নীল জমা
নতজানু প্রেমিকের চির–প্রার্থিত ক্ষমা!
মুক্তি!
কার?
কোন আস্বাদে লালিত জানো কি প্রিয়তমা?
পার্থিব জৈষ্ঠ–যাপন কি,
পরাভূত কোন বৈশাখনামা?





