নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়ায় বাঁশখালীর গন্ডামারা এস আলম জেটি মোহনায় ১টি ফিশিংবোট জব্দ করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে জব্দ করা ‘এফবি আল্লাহর দান ১৯৭’ নামের ফিশিং বোটে কোন মাছ না থাকলেও ২২০টি বরফ পাওয়া যায়। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা এবং নিষেধাজ্ঞাকালীন মাছ না ধরার মুচলেকায় নৌযানটি মালিকের জিম্মায় দিয়ে দেয়া হয়।
বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড, বিসিজি কন্টিনজেন্ট, পূর্ব জোন, বাঁশখালী সার্বিক সহযোগিতা করে বলে জানা যায়।













