নিখোঁজ ক্রেন ড্রাইভার মনিরের পরিবারের পাশে আমীর খসরু

কন্টেনার ডিপোতে বিস্ফোরণ

| বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডর ঘটনায় নিখোঁজ ক্রেন ড্রাইভার মনির হোসেনের ছলিমপুর ইউনিয়নের ফকিরহাট বাড়িতে যান।

এসময় তিনি পরিবারের সদস্যের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। আমীর খসরুকে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তিনি এ সময় তাদের সান্তনা দেন এবং সমবেদনা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম, মোহাম্মদ সালাউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে এলপিজির অবৈধ ক্রস ফিলিং ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকে জিতল বিবেচ্য নয়, ‘জনরায় চায়’ যুক্তরাষ্ট্র : পিটার হাস