নগরীর অভিজাত আবাসিক এলাকা নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদের নামফলক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল (শনিবার) রাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি ম্যানেজিং কমিটির সভাপতি ওয়াহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি আনুষ্ঠানিকভাবে মসজিদের নামফলক উন্মোচন করেন।
এ সময় মসজিদ ও সোসাইটির সার্বিক উন্নয়ন, ধর্মীয় পরিবেশ সংরক্ষণ এবং বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে সামাজিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সোসাইটির ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে ডা. তৈয়ব সিকদার, নজরুল ইসলাম রূপক, তাজুল ইসলাম কামাল ও ইফতেখারুল হক রানা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও সোসাইটির বাসিন্দারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।












