নালার পানিতে পিচ্ছিল সড়ক, ঘটছে দুর্ঘটনা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নালার পানি রাস্তায়। সারাক্ষণই পানিতে ভিজে থাকায় পিচঢালা রাস্তাটি ভয়াবহ রকমের পিচ্ছিল হয়ে উঠে। আর এতে প্রায় নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। নগরীর খুলশী থানাধীন ঝাউতলা রেলক্রসিং থেকে পলিটেকনিকের দিকে যাওয়ার আবদুল মান্নান সড়কটিতে গত বেশ কিছুদিন ধরে এই বেহাল অবস্থা বিরাজ করছে।

পিচ্ছিল সড়কে বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে বেশি। পথচারীরাও কমবেশি দুর্ঘটনার শিকার হচ্ছে। পাশের কৃষি খামার থেকে এই পানি নালা হয়ে রাস্তা ভিজিয়ে রাখে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় একাধিক মামলার আসামি বুলেট শিবলু গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু