গল্পকার ফোরাম চট্টগ্রামের আয়োজনে ‘গল্পের ভুবনে চট্টগ্রামের নারী’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর নন্দনকাননস্থ ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কথাসাহিত্যিক ও মাসিক পত্রিকা ‘গল্পকার’ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গল্পকার ফোরাম চট্টগ্রামের সভাপতি কথাশিল্পী আনোয়ারা আলম। আলোচক ছিলেন কথাশিল্পী মোহীত উল আলম, কথাশিল্পী বিশ্বজিৎ চৌধুরী, গবেষক উদিতি দাশ, কথাশিল্পী তহুরীন সবুর ডালিয়া এবং কথাশিল্পী মহি মুহাম্মদ। বক্তারা চট্টগ্রামের নারী কথাসাহিত্যিকদের সৃজনশীল অবদান এবং গল্পের জগতে তাঁদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে নির্বাচিত গল্পকার হিসেবে বিচিত্রা সেন, রুনা তাসমিনা, মোহছেনা ঝর্ণা, সাজিয়া আফরিন ও নুরনাহার নিপার গল্প আলোচনা করা হয়। বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় এলিজাবেথ আরিফা মুবাশ্শিরাকে। তাকে শুভেচ্ছা জানান ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের ট্রেজারার কথাসাহিত্যিক সুবাস সর্ববিদ্যা ।প্রেস বিজ্ঞপ্তি।












