নাটাব কার্যকরি কমিটি ২০২৩-২৫ মেয়াদের নির্বাচন সম্পন্ন

| শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার কার্যকরি কমিটি ২০২৩২৫ মেয়াদের নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোরশেদুল আলম কাদেরী, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম ফারুক, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জসিম উদ্দীন, নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শামসুল আলম শামীম ও নোমান আল মাহমুদ এমপি। নির্বাচন কমিশনের সার্বিক দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ও গাজী নুর হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াত স্বপ্ন দেখছে আমেরিকা তাদের ক্ষমতায় বসাবে
পরবর্তী নিবন্ধচিকিৎসা সেবার সময় বাড়ল তিন ঘণ্টা