নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) . নাসিমুল গনি। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী। খবর বাসসের।

প্রজ্ঞাপনে বলা হয়, . নাসিমুল গনিকে জনস্বার্থে মন্ত্রিপরিষদ সচিব পদে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ড. নাসিমুল গনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত : আমির
পরবর্তী নিবন্ধজুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি, ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা