নতুন করে আরও ৪১ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ১ হাজার ১৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এরমধ্যে একজন পুরুষ ও দুইজন মহিলা। এছাড়া চলতি মাসে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৬১ জন। এর আগে গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জনের এবং মৃত্যু হয় দুইজনের। এছাড়া জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারি ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন।

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৬ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৬৬১ জন পুরুষ, ৩১৫ জন মহিলা এবং ২১৯ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৯ শিশুর হাম শনাক্ত
পরবর্তী নিবন্ধডবলমুরিংয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬