নগরের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক করেছে পুলিশ। এর মধ্যে চান্দগাঁও থানা এলাকা থেকে ছাত্রলীগের সহ–সভাপতি ফয়সালসহ দুই জনকে, রাজাখালী এলাকা থেকে আয়াত নামের একজনকে ও ২ নং গেইট এলাকা থেকে রেজাইল হাসান নামের একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন বৈঠক ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করার অভিযোগে গতকাল তাদের আটক করা হয়েছে।












