নগর জামায়াত নেতৃবৃন্দের পরিচ্ছন্নতা অভিযান

লালদীঘিতে সমাপনী সমাবেশ পরবর্তী

| সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম লংমার্চের চট্টগ্রাম অংশের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর ঐতিহাসিক লালদীঘি ময়দান ও আশপাশের এলাকায় পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ। গতকাল রোববার এ পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও নাগরিক দায়িত্বও। একটি বড় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর সমাবেশস্থল পরিষ্কারপরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বেরই অংশ। আমরা চাই, যেকোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনবান্ধব হোক। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, জামায়াত নেতা মুহাম্মদ ফেরদৌসসহ নগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় নেতৃবৃন্দ লালদীঘি ময়দান, আশপাশের সড়ক ও সমাবেশস্থলের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লাআবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসামপ্রদায়িক ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে খেলাঘর বিকল্প পাঠশালা
পরবর্তী নিবন্ধজলবায়ু সংকট সীমান্ত মানে না, সমাধানও সীমান্তে আটকে থাকা উচিত নয়