দেয়ালের গা গড়িয়ে অশ্রু পড়ছে
পায়ের কাছে,
গড়িয়ে পড়ছে মুখের লালা
দেয়ালের গা গড়িয়ে।
দেয়ালের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
পায়ের কাছে জমা হচ্ছে
চোখের জলের ঢেউ;
ডুকরে ডুকরে আত্মবিলাপে
গড়িয়ে পড়া মুখের লালায়
রক্তের কণা।
আমার মাতৃভূমি মাগো কোন পদ্মার জলে –
বিসর্জন দিয়েছো মনুষ্যত্ব বিবেক বিচার;
কতো আর কোপাকুপি বাপের হাতে,
পাঁচ লাশের নিদারুণ কবর এক সাথে।
কোথায় রাখি মাতৃভূমি এই নিয়তির লজ্জা,
মাটিতে তোর ভাইয়ের হাতে বোন ধর্ষিতা।







