চোখের আলো কমে গেলে শুধু দৃষ্টিশক্তিই ঝাপসা হয়ে আসে না, অনেকের স্বাভাবিক জীবনও থমকে যায়। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চোখের জটিল রোগের চিকিৎসা অনেক সময় হয়ে ওঠে বড় ধরনের আর্থিক ও সামাজিক চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় আধুনিক চিকিৎসা প্রযুক্তির সুবিধা নিয়ে মানুষের দোরগোড়ায় চক্ষুসেবা পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল। উন্নত চিকিৎসা যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসাসেবা এবং প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত চক্ষু ক্যাম্পের মাধ্যমে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ভিশন গ্রান্টের আওতায় আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজনের ফলে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের রোগ নির্ণয়, অস্ত্রোপচার এবং জটিল চক্ষুরোগের চিকিৎসা সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। প্রকল্পের আওতায় সংগৃহীত এসব যন্ত্র ব্যবহার করে এ পর্যন্ত ৬ হাজার ৩৫৪ জন রোগী সরাসরি উপকৃত হয়েছেন। পরিবারভিত্তিক পরোক্ষ সুবিধাভোগীসহ প্রকল্পটির মোট প্রভাব পড়েছে ২৭ হাজার ৩২২ জনের ওপর।
সমপ্রতি প্রকল্পের কার্যকারিতা ও রোগীদের চিকিৎসাসেবায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সরেজমিনে দেখতে নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ভিশন গ্রান্টের টেকনিক্যাল অ্যাডভাইজার প্রফেসর ডা. দেব নারায়ণ শাহ। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং এলসিআইএফ–এর সহায়তায় সংগৃহীত আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির ব্যবহার ও রোগীদের চিকিৎসাসেবায় এর প্রভাব সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, এলসিআইএফ এরিয়া লিডার ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক এবং এলসিআইএফ ভাইস এরিয়া লিডার লায়ন মো. শফিউল আলম শামীম।
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পরিদর্শন টিমের সঙ্গে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪–এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, পিডিজি লায়ন রূপম কিশোর বড়ুয়া, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, একাডেমিক ডাইরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, ভারপ্রাপ্ত পরিচালক ডা. আলতাফ উদ্দিন খান, উপপরিচালক ডা. শাবানা সুলতানা এবং সহকারী পরিচালক ইনসাফি হান্নাসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শন শেষে প্রফেসর ডা. দেব নারায়ণ শাহ বলেন, চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের চক্ষুসেবা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। গত কয়েক বছরে হাসপাতালটিতে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রমে সহযোগিতা করতে পেরে লায়ন্স সদস্যরা আনন্দিত। হাসপাতালের চেয়ারম্যান ও পুরো টিম প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য অত্যন্ত নিবেদিতপ্রাণ বলেও তিনি মন্তব্য করেন।
খঈওঋ ঠরংরড়হ এৎধহঃ চৎড়লবপঃ (ঠওঝ২৫৪১৬/৩১৫–ই৪)-এর আওতায় সমপ্রতি চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের জন্য চারটি গুরুত্বপূর্ণ আধুনিক চক্ষু চিকিৎসা যন্ত্র সংযোজন করা হয়েছে। এগুলো হলো–ফ্যাকোইমালসিফিকেশন মেশিন, ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাফি (ঋঋঅ)-সুবিধাসহ ফান্ডাস ক্যামেরা, ভিজ্যুয়াল ফিল্ড অ্যানালাইজার এবং অপারেটিং মাইক্রোস্কোপ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন যন্ত্রপাতি সংযোজনের ফলে রোগ নির্ণয়, ছানি অস্ত্রোপচার এবং রেটিনা ও গ্লুকোমাসহ বিভিন্ন জটিল চক্ষুরোগের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আধুনিক প্রযুক্তির এসব যন্ত্র রোগ নির্ণয়ে অধিকতর নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা ও অস্ত্রোপচারে উন্নত সুবিধা প্রদানে সহায়তা করছে। তাছাড়াও, হাসপাতালের মোবাইল ডায়াগনসিস, ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন (ডিটিই) কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছেও চক্ষুসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। বর্তমানে প্রতি সপ্তাহে ৪–৫টি ডিটিই ক্যাম্প পরিচালিত হয়। এসব ক্যাম্পে শনাক্ত অস্ত্রোপচার–প্রয়োজনীয় রোগীদের চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরো উল্লেখ করেন যে খঈওঋ–এর সহযোগিতা এবং লায়ন্স সদস্যদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে চট্টগ্রামসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা আরও সমপ্রসারিত করা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।












