বিষাদের শেষ চুম্বন, তারারা আকাশে মৃত,
মরীচিকায় ঘনায়িত রূপালি চাঁদ,
অগাধ জোছনা!
হতবিহ্বল পলাশ শান্ত, কাতরাচ্ছে শালিক,
মাটিতে আদিম নিঃশব্দ পায়রা–
‘যুদ্ধে শান্তিতে শাদা প্রতীক’।
অতঃপর অচলায়তন ভেঙে,
কাকের কোলে
জীবনের সবিশেষ অবলম্বন মুছে ফেলে,
অগত্যা আমার যাত্রা।












