দুবাইয়ে গালা নাইটে মঞ্চ মাতাবেন জায়েদ খান-ফারিয়া

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন স্টেজ শো ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে প্রবাসী দর্শকদের মাতিয়ে তুলছেন। এবার দুবাইয়ের দর্শকদের সামনে পারফর্ম করতে যাচ্ছেন অভিনেতা। তার সঙ্গে একই মঞ্চে থাকবেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। খবর বাংলানিউজের।

আগামী ১৭ মে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট। দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া। আয়োজকদের প্রত্যাশা, তাদের উপস্থিতি আয়োজনটিকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলবে। দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতেই আয়োজন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঈদে আসছে ‘তোমাদের গল্প-২’
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের উৎসবে সেরা হল বাংলাদেশি প্রামাণ্যচিত্র ‘রেশমা’