দামপাড়া পুলিশ লাইনসের ফটকের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৬:৫১ পূর্বাহ্ণ

নগরের দামপাড়ায় পুলিশ লাইনসের প্রধান ফটকের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে চলন্ত মোটরসাইকেল থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ককটেল নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আকস্মিক এ ঘটনার কারণে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের ভ্যান চুরির ঘটনায় এসআইসহ বরখাস্ত ৪
পরবর্তী নিবন্ধজুলাই শরিকদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী