তেল, চিপস, চানাচুরে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা হবে ২%

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেলসহ কয়েকটি খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটি অ্যাসিডের (টিএফএ) মাত্রা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ মানদণ্ড অনুযায়ী, ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই, ডেকোরেটেড কেক, চিপস, চানাচুরসহ এসব খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা হবে ২ শতাংশ। এই হার নির্ধারণ করে দিয়ে বাংলাদেশ মান (বিডিএস) প্রণয়ন করা হয়েছে বলে গতকাল সোমবার সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গতকাল সোমবার তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশে টিএফএমুক্ত ভোজ্যতেল ও পিএইচও উৎপাদন উৎসাহিতকরণ’ শিরোনামে এক অংশীজন সভায় এ সিদ্ধান্ত হয়। খবর বিডিনিউজের।

বিএসটিআই ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ সভা আয়োজন করে। বিএসটিআই বলছে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম ঝুঁকি হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত।

পূর্ববর্তী নিবন্ধগাজার অবরোধ ভাঙতে ব্রিস্টল থেকে যাত্রা শুরু ‘কেট’ নৌযানের
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পাচারের সময় কুতুবদিয়া চ্যানেলে সিমেন্ট-সারসহ বোট জব্দ