তুমি রবে ফুটবল দর্শকদের হৃদয়ে

মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল | শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩১ পূর্বাহ্ণ

ফুটবল নামক শিল্পের সবচেয়ে সুন্দর তুলিটির আজ বিশ্রাম নেওয়ার পালা। বিদায়, জাদুকর যেই পায়ে স্বপ্ন বুনতো কোটি মানুষ, সেই পা আজ থামার ঘোষণা দিল। ধন্যবাদ, লিও, আমাদের শৈশবকে এত রঙিন করার জন্য। যে ছেলেটি রোজারিওর রাস্তা থেকে এসে পুরো বিশ্বকে নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেছিল, আজ সে বলছে বিদায়। এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়।

তোমার খেলা দেখাটা ছিল এক অদ্ভুত শান্তি। মনে হতো মাঠে কোনো মানুষ নয়, একজন জাদুকর তার জাদুদণ্ড ঘোরাচ্ছে। ভালো থেকো, ফুটবলের ঈশ্বর। ফুটবল হয়তো আবারও কোনো সেরাকে পাবে, তবে তোমার মতো আর কেউ আসবে না, লিও। বিদায়, কিংবদন্তি! তুমি শুধু একজন খেলোয়াড় নও, তুমি একটা আবেগ। যে আবেগ আমাদের কাঁদিয়েছে, হাসিয়েছে, আর শিখিয়েছে কীভাবে হার না মেনে লড়তে হয়। ধন্যবাদ সবকিছুর জন্য।

যে বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হয়েছি দিনের পর দিন, আজ সেই পা থামার ঘোষণা দিল। তোমার শূন্যতা ফুটবল বিশ্ব সবসময় অনুভব করবে, লিও।’ বার্সেলোনার সেই ছোট্ট ছেলেটি থেকে শুরু করে বিশ্বকাপের ট্রফি হাতে নেওয়া তোমার এই যাত্রায় আমরাও ছিলাম তোমার সঙ্গী। বিদায়, আমাদের প্রিয় লিওনেল মেসি।

পূর্ববর্তী নিবন্ধঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি: বড় দুর্ঘটনার শঙ্কা
পরবর্তী নিবন্ধযতো ধর্মস্ততো জয়