তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাডুবি, ১১ মৃতদেহ উদ্ধার

| মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে তিউনিসিয়ার অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর ১১টি মৃতদেহ উদ্ধার করেছে তিউনিসীয় কোস্টগার্ড।

তখনও তিনজন নিখোঁজ ছিল বলে তিউনিসিয়ার ন্যাশনার গার্ড রোববার জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, তিউনিসিয়ার কোস্টগার্ড ও বেসামরিক সুরক্ষা বাহিনী দুটি হেলিকপ্টার নিয়ে নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছে। শনিবার তিউনিসিয়ার অভিবাসী অধিকার বিষয়ক এক গোষ্ঠীর প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার ১৫ জন ইউরোপ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে নৌকাটি রওনা হয়েছিল। আরোহীদের অধিকাংশই ছিলেন তরুণ। খবর বিডিনিউজের।

কিন্তু তাদের বহনকারী নৌকাটি উপকূল থেকে কিছু দূরে যাওয়ার পরেই ডুবে যায় আর মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার পাওয়া ব্যক্তি জানিয়েছেন, একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। এর আগে ৪৮ ঘণ্টা ধরে তিনি সাগরে ভেসে ছিলেন। তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রয়টার্সকে জানিয়েছেন, নৌকাটিতে একই পরিবারের সাতজন সদস্য ছিলেন। একজনের গর্ভবতী স্ত্রীও সঙ্গে ছিলেন। তারা সবাই তিউনিসিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় বিন গিরদান এলাকার বাসিন্দা ছিল।

পূর্ববর্তী নিবন্ধমুম্বাই মেট্রোতে চাকরি পেল বিড়াল!
পরবর্তী নিবন্ধভিয়েতনাম ও চীনে টাইফুন নারার তাণ্ডব, বন্যা-ভূমিধসে বিপর্যয়