তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই : নয়া দিল্লি

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাচ্ছেন কি না, সে বিষয়ে জানানোর মতো কোনো অগ্রগতি না থাকার কথা বলেছে নয়া দিল্লি। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ দাবি জানান। খবর বিডিনিউজের।

গত ফেব্রুয়ারির নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। এছাড়া সেপ্টেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে গত ৫ আগস্ট দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার মধ্যে এ ঘটনায় দিল্লিকে কূটনৈতিক অনুকূল পরিবেশ তৈরিসহ দুটি শর্ত দেয় ঢাকা। সফরের ক্ষেত্রে ঢাকার সিদ্ধান্তের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বলেছে ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ের সম্পদ নিয়ে জাবেদসহ ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক
পরবর্তী নিবন্ধঅসময়ে টমেটো চাষ, কৃষিতে সম্ভাবনা