অদিতি চৌধুরীর অক্ষরের আলোয় তোমাকে খুঁজি গ্রন্থের প্রকাশনা

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৮:৩৫ পূর্বাহ্ণ

লেখক উপস্থাপক ও গণমাধ্যম কর্মী অদিতি চৌধুরীর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অক্ষরের আলোয় তোমাকে খুঁজি ‘এর প্রকাশনা অনুষ্ঠান গত ১৭ অক্টোবর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি প্রাবন্ধিক আবুল মোমেন, নাট্য ব্যক্তিত্ব শিশির দত্ত, বেতার ব্যক্তিত্ব ফজল হোসেন, নৃত্য ব্যক্তিত্ব শারমিন হোসেন ও কবি সাংবাদিক রাশেদ রউফ।

আবৃত্তিশিল্পী ফারজানা করিমের সঞ্চালনায় বক্তারা বলেন, অদিতি চৌধুরীর বইটি তাঁর মাকে নিয়ে লেখা অসাধারণ গ্রন্থ। মায়ের স্মৃতিময় দিনগুলো লিখতে গিয়ে তিনি সময়ের নানা চিত্র তুলে ধরেছেন। বক্তারা বলেন, অদিতি চৌধুরীর পরিবার চট্টগ্রামের একটি বিখ্যাত সাংস্কৃতিক পরিবার। তাঁর বাবা আশীষ চৌধুরী ছিলেন খ্যাতিমান চিকিৎসক। মা গীতা চৌধুরী ছিলেন বরেণ্য শিক্ষক। চট্টগ্রামের সংস্কৃতির বিকাশে এই পরিবারের অবদান অপরিসীম। লেখক তাঁর গ্রন্থে এসব চিত্র তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও স্মৃতিময় ছবি প্রদর্শনের মাধ্যমে মায়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে আরো উপস্থিত ছিলেন কবি বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, সনজীব বড়ুয়া, কামরুল হাসান বাদল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবিজিএমইএ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিল পরিদর্শন