তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

সানজিদা আফরিন মেঘলা | মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগ। বিশেষ করে শহরের খোলা রাস্তায় কাজ করা শ্রমজীবী মানুষদের জন্য এই গরম হয়ে উঠেছে অসহনীয়।

দুপুরের দিকে সূর্যের তাপ এতটাই তীব্র থাকে যে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে চাইছে না। তীব্র রোদের কারণে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ছে। হাসপাতালগুলোতেও বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তারা পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে, বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় অধিক মাত্রায় লোডশেডিংও দেখা যাচ্ছে, যা মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলছে। তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে সবার সচেতনভাবে থাকা একান্ত প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজে ছাত্রাবাস চাই
পরবর্তী নিবন্ধতীব্র গরমে বিদ্যালয় বন্ধ রাখা উচিৎ