তাজকিয়া মহানগর শাখার সেমিনার

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

তারুণ্য নির্ভর সংগঠন তাজকিয়া, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ‘রুটস অফ তাজকিয়া : ভ্যালুস, কালচার এন্ড লিডারশিপ’ শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়েছে। সম্প্রতি নগরীর বহদ্দারহাটস্থ শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্ট মিলনায়তনে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নুরে আহমদ জিয়াউল হাসানের সভাপতিত্বে ও মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিবের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোহাম্মদ রমিজ আলী। বিশেষ অতিথি ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইরফান হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুহুল্লাহ, মিশন১ সম্পাদক সানজিম সারোয়ার রাকিব, মিশন২ সম্পাদক মুহাম্মদ শাহেদ, ক্রীড়া সম্পাদক ইয়াসিন মো. আসিফ। কর্মশালার ১ম পর্বে প্রশিক্ষক মুহাম্মদ জয়নাল আবেদীন (জয়) ‘তাজকিয়ার গঠন, পথপরিক্রমা ও মূল্যবোধ’ বিষয়ক আলোচনায় সংগঠনের ঐতিহ্য, আদর্শিক ভিত্তি ও মূল্যবোধের গভীর তাৎপর্য তুলে ধরেন। অন্যদিকে ২য় পর্বে প্রশিক্ষক মুহাম্মদ আবু সালেহ সুমন ‘তাজকিয়া’র সাংগঠনিক আচরণবিধি ও নেতৃত্ব’ বিষয়ে আলোকপাত করে সংগঠনের শৃঙ্খলা, নৈতিকতা এবং দক্ষ নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। ব্যতিক্রমী এই কর্মশালায় অংশগ্রহণ করেন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা ও বিভিন্ন শাখা কমিটির সদস্যবৃন্দ। প্রধান অতিথি মোহাম্মদ রমিজ আলী বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি নিহিত থাকে তার আদর্শ, শৃঙ্খলা এবং সদস্যদের দায়িত্ববোধের মধ্যে। নিয়মিত প্রশিক্ষণ ও নৈতিক চর্চাই একটি সংগঠনকে দীর্ঘমেয়াদে কার্যকর ও সুসংগঠিত করে তোলে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফুলকলি শান্তিরহাট শাখার উদ্বোধন