ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু

মহানগর যুবদল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের ৭ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সামনে থেকে কর্মসূচি শুরু হয়।

কর্মর্সূচিতে সহায়তা করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। যুবদল নেতৃবৃন্দ মা ও শিশু হাসপাতালের আশেপাশে ছাড়াও আগ্রাবাদ এলাকায় বিভিন্ন রাস্তার পাশে জমে থাকা পানিতে ব্লিসিং পাউডার ছিটান। ফগার মেশিন দিয়ে ২৭ নং ওয়ার্ডের সিজিএস কলোনি, আগ্রাবাদ সিডিএ, নালাপাড়া, মহিলা কলেজ, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন আশেপাশের এলাকায় মশক নিধনে কীটনাশক ছিটানো হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বক্তব্য রাখেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে এবং সংশ্লিষ্ট ইউনিটে ইউনিটে আজ বৃহস্পতিবার থেকে পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মুহাম্মদ শাহেদ বলেন, সবার আগে বাংলাদেশহৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে দাঁড়ানোর যে নতুন রাজনৈতিক দৃষ্টান্ত, তা মহানগর যুবদল পালনে অঙ্গীকারবদ্ধ। বিএনপির রাজনীতি জন মানুষের জন্য, বিএনপি জনগণের দল।

কর্মসূচিতে অংশ নেন ফজলুল হক সুমন, এম গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, মোশাররফ হোসাইন, সেলিম খাঁন, সেলিম উদ্দিন রাসেল, তানভীর মল্লিক, ওসমান গনি সিকদার, মহিউদ্দিন মুকুল, আতিকুর রহমান, কমল জৌতি বড়ুয়া, মোহাম্মদ শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, বেলাল উদ্দিন, আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম মানিক, মিফতাহ উদ্দিন সিকদার টিটু, কলিম উল্লাহ, মোহাম্মদ আজম, বজল আহমেদ, তাজ উদ্দিন, সাইফুল আলম রুবেল ও মোহাম্মদ ইয়াছিন।

পূর্ববর্তী নিবন্ধনিজ দোকান থেকে চরপাথরঘাটার আনোয়ার মেম্বার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর